News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Police : নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য ত্রিপুরা পুলিশের, প্রচুর নেশা সামগ্রী, নগদ টাকা ও পিস্তল সহ ধৃত দুই
Image

Tripura Police : নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য ত্রিপুরা পুলিশের, প্রচুর নেশা সামগ্রী, নগদ টাকা ও পিস্তল সহ ধৃত দুই

আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : নেশা বিরোধী অভিযানে নেমে ত্রিপুরা পুলিশ আবারও বিরাট সাফল্য পেয়েছে। নেশা সামগ্রী ও পিস্তল সমেত দুই জনকে আটক করেছে পুলিশ। ড্রাগ মাফিয়ার বাড়িতে পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ, ওই পিস্তল ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে পুলিশ অনুমান করছে। ধৃত দুই জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামীকাল তাঁদের আদালতে সোপর্দ করা হবে।


এ-বিষয়ে পশ্চিম জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ প্রিয়ামাধুরী মজুমদার বলেন, পশ্চিম জেলায় নেশার বিরুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্ক ফোর্স গতকাল গভীর রাতে লেফুঙ্গা থানাধীন রাঙ্গুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে প্রচুর বেআইনি নেশা সামগ্রী এবং একটি ৯এমএম পিস্তল উদ্ধার করেছে। সাথে পুলিশ দুইজনকে আটক করেছে। তাঁর দাবি, ধৃত দুজনই কুখ্যাত নেশাকারবারী।


এদিন তিনি জানান, লেফুঙ্গা থানার পুলিশকে সাথে নিয়ে ওই অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিল, ৫০০ ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লক্ষ টাকা এবং একটি ৯এমএম পিস্তল উদ্ধার হয়েছে। পুলিশ বেআইনি নেশা সামগ্রী মজুত রাখার অপরাধে রতন দেব ও অনুপ দেবকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস আইনের পাশাপাশি আর্মস আইনেও মামলা রুজু হয়েছে।


এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শহর অনির্বান দাস বলেন, গতকাল রাত আড়াইটা নাগাদ পুলিশ ওই অভিযানে নেমেছিল। ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান চলেছে। ধৃত দুইজনের সাথে একটি গাড়িও আটক করা হয়েছে। তবে, ওই গাড়ির মালিক তারা নন। তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল দুজনকেই আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top