News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকালে কাঠ বোঝাই মারুতী ভ্যান আটক করল বনকর্মীরা
Image

পাচারকালে কাঠ বোঝাই মারুতী ভ্যান আটক করল বনকর্মীরা

তেলিয়ামুড়া, ২১ ফেব্রুয়ারী : বনদস্যুদের দৌলতে তেলিয়ামুড়ার বিস্তীর্ণ এলাকার বনাঞ্চলের মূল্যবান গাছ সব কেটে ফেলা হচ্ছে৷ আবারো অবৈধ চোরাই কাঠ পাচার করার সময় বনদফতরের হাতে আটক হয় গাড়ি বোঝাই অবৈধ চোরাই কাঠ৷


খবরে প্রকাশ, রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া বন বিভাগের অধীন দাউছড়া এলাকায় টিআর ০১কে ০৬২০ নাম্বারের একটি মারুতি ভ্যান গাড়ি বোঝাই করে চোরাই কাঠ পাচারের খবর আসে তেলিয়ামুড়া বনবিভাগের আধিকারিকদের কাছে৷ এই গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বনবিভাগের আধিকারিকরা দাউছড়া এলাকায় গিয়ে গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করা মাত্রই গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পরবর্তীতে দীর্ঘ সময় পিছু ধাওয়া পর রতিয়া এলাকায় বনদপ্তরের হাতে আটক হয় ওই অবৈধ কাঠ বোঝাই গাড়িটি৷ জানা যায় গাড়িটিতে ২০ ফুট অবৈধ মূল্যবান কাঠ ছিল৷


এ বিষয়ে তেলিয়ামুড়া বনবিভাগের এক আধিকারিক জানান, আটককৃত মূল্যবান অবৈধ চোরাই কাঠ সহ গাড়ির বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকার হবে৷ আগামী দিনে বনদস্যুদের বিরুদ্ধে বনদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বনদপ্তরের এক আধিকারিক৷

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top