News Flash

  • Home
  • প্রধান খবর
  • Election Commission : কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের
Image

Election Commission : কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল রবিবার পঞ্জাবে নির্বাচন। তার আগে শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আপ সুপ্রিমোর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। শিরোমণি অকালি দলের তরফে এই অভিযোগ তোলা হয়েছে। অকালি দলের অভিযোগ, প্রচারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও আপের তরফে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়েছে, যা নির্বাচনী বিধি ভঙ্গের শামিল। বিষয়টি তারা নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। তারপরই কেজরির বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে ২০টি আসনে জিতে বিরোধী দলের মর্যাদা পায় কেজরিওয়ালের দল৷ যদিও পরে অনেক বিধায়ক দলবদল করেন। এ নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি নিশানা করে অকালি দল। তারা জানায়, গত পাঁচ বছরে পঞ্জাবের জন্য কিছুই করেনি আপ। পাঁচ বছর আগে ২০টি আসনে জিতলেও আপের ১১ জন বিধায়ক পরে কংগ্রেসে যোগ দেন।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top