News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Charanjit Singh Channi: পঞ্জাব নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের জন্য চান্নির বিরুদ্ধে অভিযোগ
Image

Charanjit Singh Channi: পঞ্জাব নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের জন্য চান্নির বিরুদ্ধে অভিযোগ

চণ্ডীগড়, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ছিল প্রচারের শেষদিন। সন্ধ্যায় প্রচার শেষ হওয়ার পরে মানসা বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর অভিযোগে ওঠে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং কংগ্রেস প্রার্থী শুভদীপ সিং সিধুর বিরুদ্ধে। আম আদমি পার্টির (আপ) অভিযোগের ভিত্তিতে চান্নি এবং সিধুর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মানসার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তথা রিটার্নিং অফিসার হরজিন্দর সিং বলেন, “মুখ্যমন্ত্রী এখনও মানসায় প্রচার চালাচ্ছেন এমন তথ্য পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে পৌঁছেছি। কিন্তু মুখ্যমন্ত্রী ততক্ষণে সেখান থেকে চলে গেছেন। আমি তাদের কাছে জানতে চাইলাম। স্থানীয়রা জানান মুখ্যমন্ত্রী গুরুদ্বার এবং একটি মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন।”
তিনি আরও বলেন, ফ্লাইং সার্ভিল্যান্স টিম (এফএসটি) নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে এবং নিয়মিত ভিডিওগ্রাফি করছে। আমরা এই ক্ষেত্রে ভিডিওগুলি পরীক্ষা করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”

Releated Posts

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top