News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৭ রানের লক্ষ্য দিল ভারত
Image

Cricket : ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৭ রানের লক্ষ্য দিল ভারত

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবারের ইডেনে দ্বিতীয় ম্যাচ বিরাট কোহলি আর ঋষভ পন্থের অর্ধশত রানের জোরে বড় ইনিংস গড়ল রোহিত বাহিনী। ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন, তিনিই বিরাট কোহলি।

এদিন ইডেনে রোহিত টস হারায় প্রথমে ফিল্ডিং করতে বাধ্য হয় ভারত। শুরুটাও ভাল হয়নি। ১০ রানেই ঈশান আউট হয়ে যান। শিশির ভেজা ইডেনে জিততে প্রয়োজন বড় রান। এই অবস্থায় নেমে একেবারে নিজের স্বাভাবিক ছন্দে ধরা দিলেন কিং কোহলি। ৭টি চার এবং একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৯ বলে নিজের টি-২০ কেরিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরিটি করে ফেললেন তিনি।
কোহলি আউট হওয়ার পর ভারত চাপের মুখে পড়ে যায়। কিন্তু তখনই পালটা আক্রমণের পথে হাঁটেন ঋষভ পন্থ এবং ভেঙ্কটেশ আইয়ার। ক্যারিবিয়ানদের পালটা চাপ দেন তাঁরা। ডেথ অভারে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন দুই বাঁহাতি ব্যাটার। মাত্র ১৮ বলে ৩৩ রান করেন ভেঙ্কটেশ। চারটি চার এবং একটি ছক্কা হাঁকান তিনি। পন্থ অনবদ্য অর্ধশতরান করেন। ২৮ বলে ৫২ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের ১৮৬ রান তলে ভারত।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top