News Flash

  • Home
  • দিনের খবর
  • Pragya Singh Thakur: যাঁরা নিজেদের বাড়িতে নিরাপদ নন, হিজাব তাঁদেরই প্রয়োজন, মন্তব্য সাংসদ প্রজ্ঞার
Image

Pragya Singh Thakur: যাঁরা নিজেদের বাড়িতে নিরাপদ নন, হিজাব তাঁদেরই প্রয়োজন, মন্তব্য সাংসদ প্রজ্ঞার

ভোপাল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : ফের বিতর্কিত মন্তব্য করলেন সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। এবার মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি সাংসদের নিশানায় শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরার অধিকার ঘিরে সাম্প্রতিক বিতর্ক।

বৃহস্পতিবার ভোপালের একটি মন্দিরে আয়োজিত সভায় প্রজ্ঞা বলেন, ‘‘যাঁরা নিজেদের বাড়িতে নিরাপদ নন, হিজাব তাঁদেরই প্রয়োজন। তাঁরা বাড়িতেই পরুন। প্রকাশ্যে হিজাব পরার কোনও প্রয়োজন নেই। কারণ, হিন্দু ধর্ম নারীদের পুজো করতে শেখায়।’’ তবে মুসলিম ছাত্রীরা চাইলে ‘তাঁদের মাদ্রাসায়’ হিজাব পরতে পারেন বলে জানান, মালেগাঁও বিস্ফোরণ-কাণ্ডের অন্যতম অভিযুক্ত সাধ্বী।
তিনি আরও বলেন, ‘‘হিজাব হল পরদা। যাঁরা আপনাকে খারাপ চোখে দেখে তাঁদের বিরুদ্ধে পরদা ব্যবহার করা উচিত। কিন্তু নিশ্চিত ভাবেই হিন্দুরা তাঁদের খারাপ চোখে দেখেন না। কারণ তাঁরা নারীদের পুজো করেন।’’

কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব-সহ ‘ধর্মীয়’ পোশাক পরে যাওয়া যাবে না বলে বুধবার অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছে সে রাজ্যের হাইকোর্ট। সেই আবহে নতুন করে শুরু হয়েছে হিজাব পরার অধিকারের দাবিতে আন্দোলন। মধ্যপ্রদেশেও ইতিমধ্যেই হিজাব-বিতর্কের আঁচ লেগেছে। দাতিয়া জেলার এক সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা ‘দুর্গা বাহিনী’র আন্দোলনের প্রেক্ষিতে মুকলিম ছাত্রীদের হিজার পরে ক্লাস করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top