News Flash

  • Home
  • দেশ
  • Arrested : কোচবিহারে বাড়ি থেকে বাজেয়াপ্ত ২৩টি অবৈধ গ্যাস সিলিন্ডার, আটক ১
Image

Arrested : কোচবিহারে বাড়ি থেকে বাজেয়াপ্ত ২৩টি অবৈধ গ্যাস সিলিন্ডার, আটক ১

তুফানগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : দীর্ঘদিনের অভিযোগে পুলিশ তৎপর হতেই কোচবিহারে এক ব্যক্তির বাড়ি থেকে বাজেয়াপ্ত হল ২৩টি অবৈধ গ্যাস সিলিন্ডার। পাশাপাশি একজনকে আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরানফুলবাড়ির বটতলা এলাকায়।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল। শ্রীজীব কুমার সাহার ছেলে সুমন সাহা দীর্ঘদিন ধরেই বাড়িতে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত রেখেছিল। সেই গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যবসা করছিল সে। অবশেষে রবিবার অভিযুক্ত সুমন সাহার বাড়িতে হানা দেয় তুফানগঞ্জ থানার পুলিশ । পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবৈধ ২৩টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। সেই সময় সুমন সাহাকে ঘটনাস্থলে না পেয়ে, বাবা শ্রীজীব কুমার সাহাকে আটক করে পুলিশ।

সুমন সাহার বিরুদ্ধে আরও অভিযোগ, অবৈধভাবে ডিজেল পেট্রলের ব্যবসা করেন তিনি । যদিও এই অভিযোগকে অস্বীকার করেছে সুমন সাহা। অভিযুক্ত জানায়, গ্যাস সিলিন্ডারগুলো অবৈধ নয়। গ্রাহকদের বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য সিলিন্ডারগুলো রাখা হয়েছিল। তিনি বৈধ কাগজপত্রের প্রসঙ্গে জানায়, বৈধ কাগজপত্র অফিসে রয়েছে। অন্যদিকে, এলাকাবাসীরা বিষয়টি প্রশাসনের নজরে আনতে তুফানগঞ্জ থানায় খবর দেন।

স্থানীয় বাসিন্দা দীপক দাস বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সিলিন্ডারের ব্যবসা করত। প্রতিনিয়ত বহু সংখ্যক গ্যাস সিলিন্ডার মজুত থাকত। এর ফলে যেকোনও সময় ভয়ংকর বিপদ ঘটতে পারে। তাই এদিন প্রশাসনকে খবর দেওয়া হলে অবৈধ গ্যাস সিলিন্ডার সহ একজনকে আটক করেছে পুলিশ।‘

তুফানগঞ্জ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে ২৩ গ্যাস সিলিন্ডার সহ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top