News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda: পঞ্জাব নির্বাচন: প্রধানমন্ত্রী মোদীর কারণে কর্তারপুর করিডোর করা সম্ভব হয়েছে, নড্ডা
Image

J P Nadda: পঞ্জাব নির্বাচন: প্রধানমন্ত্রী মোদীর কারণে কর্তারপুর করিডোর করা সম্ভব হয়েছে, নড্ডা

বালাচৌর (পঞ্জাব), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে কর্তারপুর করিডোর সম্ভব হয়েছে এবং ভক্তরা প্রার্থনা করতে পঞ্জাবের গুরুদ্বারে যেতে পারছেন বলে মনে করেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

শনিবার পঞ্জাবের বালাচৌরে একটি জনসভায় নড্ডা বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর কারণে কর্তারপুর করিডোর সম্ভব হয়েছে। ভক্তরা যাতে প্রার্থনা করতে গুরুদ্বারে যেতে পারেন তা নিশ্চিত করতে তিনি এটির নির্মাণে ১২০ কোটি টাকা ব্যয় করেছেন।” তিনি আরও দাবি করেছেন, শিখ এবং কৃষকদের উন্নয়নে প্রধানমন্ত্রী মোদী যতটা কাজ করেছেন তেমন কেউ করেননি। আগের সরকার গুরুদ্বারে ‘ল্যাঙ্গার’ কর আরোপ করেছিল। ভারতে ‘ল্যাঙ্গার’কে করমুক্ত করার কাজটি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
কর্তারপুর করিডোর যা পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহিবকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের চূড়ান্ত বিশ্রামস্থল। গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানকের মন্দিরের সঙ্গে সংযুক্ত করে পুনরায় চালু হয়েছে। এটি করোনা মহামারীর কারণে বন্ধ ছিল।

প্রসঙ্গত, ভিসা-মুক্ত ৪.৭-কিলোমিটার দীর্ঘ করিডোরটি ভারতীয় সীমান্তের সঙ্গে পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহেবে মিলিত হয়েছে। এটি ২০১৯ সালে চালু হয়।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top