News Flash

  • Home
  • দিনের খবর
  • NCB-Navy : গুজরাতে ২০০০ কোটির মাদক উদ্ধার এনসিবি-নৌবাহিনীর
Image

NCB-Navy : গুজরাতে ২০০০ কোটির মাদক উদ্ধার এনসিবি-নৌবাহিনীর

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : এনসিবি ও ভারতীয় নৌবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৭৬৩ কেজি মাদক উদ্ধার হল। শনিবার গুজরাতের সমু্দ্র এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ২০০০ হাজার কোর্টি টাকা। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৫২৯ কেজি খুবই উচ্চ মানের হাশিশ বা চরস। আর ২৩৪ কেজি উন্নত মানের ক্রিস্টাল মেথামফেটামিন এবং কিছু পরিমাণ হেরোইন। এটাই এনসিবি ও ভারতীয় নৌসেনার যৌথ অভিযান। যা বড়সড় সাফল্য পেল।

দেশের পশ্চিম উপকূল বরাবর যৌথ অভিযান চালানো হয়। তাতেই এত পরিমাণ মাদক উদ্ধার হয়। একাধিক ব্যাগে ভরে মাদক গুজরাতের পোরবন্দর উপকূলে আনা হয়। সূত্রের দাবি, আধিকারিকরা অবিলম্বে নিরাপত্তার কারণ উল্লেখ করে মাদকদ্রব্য বহনকারী জাহাজগুলিকে আটক করে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলতেই তল্লাশি শুরু হয়। তারপরেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। যা আন্তর্জাতিক বাজার মূল্য প্রায ২০০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্তের ঘটনায় ভারত ও অন্যান্য দেশের মাদক ব্যবসায়ীরা বড় ধাক্কা খেল।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top