News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ব্যর্থ ওপেনিং জুটি, ২৬৫ রানে শেষ ভারতের ইনিংস
Image

Cricket : ব্যর্থ ওপেনিং জুটি, ২৬৫ রানে শেষ ভারতের ইনিংস

আমেদাবাদ, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ওপেনিং জুটির ব্যর্থতার কারণে বড় রানে পৌঁছতে পারলেন না রোহিত শর্মারা। ১০টি উইকেটই তুলে নিতে সফল জ্যাসন হোল্ডাররা। ২৬৫ রানে শেষ ভারতীয় ইনিংস। ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া।

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুটা খুব একটা সুখকর হয়নি। করোনামুক্ত হয়ে দলে ফেরা শিখর ধাওয়ান (১০) ওপেন করতে নেমে ব্যর্থ হন। রোহিতও ফেরেন মাত্র ১৩ রানে। আর বিরাট কোহলি এই নিয়ে ১৫ বার শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়লেন তিনি। ভারতীয় হিসেবে ওয়ানডে-তে সর্বোচ্চ শূন্য রানে ফেরার তালিকায় পঞ্চম স্থানে নাম উঠে এল তাঁর। একের পর এক ব্যর্থতায় দলে তাঁর ভবিষ্যৎ নিয়েও যেন প্রশ্ন উঠে গেল।
টপ অর্ডারের তিন তারকা ব্যাটার ব্যর্থ হলে দলের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। ৮০ রান করে দলকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। ৫৮ রান করে সঙ্গ দিলেন পন্থ। এই নিয়ে একদিনের পঞ্চম হাফ-সেঞ্চুরি হাঁকালেন তিনি। তাঁরা প্যাভিলিয়নে ফিরলে সূর্যকুমার যাদব এবং দলে সুযোগ পাওয়া দীপক চাহার করেন যথাক্রমে ৩৩ ও ৩৮ রান। তাঁদের সৌজন্যেই আড়াইশোর গণ্ডি পেরোয় দল।

৮ ওভারে ৩৪ রান দিয়ে হোল্ডার একাই তুলে নেন চারটি উইকেট। দুটি করে উইকেট পান জোসেফ ও ওয়ালস।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top