News Flash

  • Home
  • দিনের খবর
  • Priyanka Gandhi : কেন্দ্রীয় সরকারের নীতিগুলি তাদের ‘শিল্পপতি বন্ধুদের’ উপকার করে, অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর
Image

Priyanka Gandhi : কেন্দ্রীয় সরকারের নীতিগুলি তাদের ‘শিল্পপতি বন্ধুদের’ উপকার করে, অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় সরকারের নীতিগুলি তাদের ‘শিল্পপতি বন্ধুদের’ উপকার করার জন্য অর্থনৈতিক নীতি তৈরি করে। শুক্রবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

এদিন প্রিয়াঙ্কা বলেন, “প্রধানমন্ত্রীর দুই বন্ধুই এশিয়ার শীর্ষ দুই ধনী শিল্পপতি হয়েছেন। সরকার তার বন্ধুদের সাহায্য করার জন্য সবকিছু করছে। দেশের সমস্ত সম্পদ তাদের কাছে বিক্রি করা হচ্ছে। বাজেট নীতিও তাদের জন্য। কিন্তু সাধারণ মানুষের জন্য তাদের কাছে কিছুই নেই।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও আক্রমণ করে বলেন, মোদী ১৬ হাজার কোটি টাকার বিমান কিনতে পারেন কিন্তু আখ চাষীদের ১৪ হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করেননি।
কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও বলেন, আমি উত্তরপ্রদেশে যেখানেই যাই, আমাকে বলা হয় বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মহিলাদের প্রতি অত্যাচার, কৃষকরা সার, বীজ এবং ফসলের দাম পাচ্ছেন না। তিনি আরও বলেন, যুবকরা চাকরির অপেক্ষায় পাঁচ-ছয় বছর হারিয়েছে। দুর্নীতির কারণে যুবকরা চাকরি পাচ্ছে না। আমরা ক্ষমতায় এলে আইন তৈরি করে একটি কমিশন করব এবং প্রতিটি কাজের জন্য একটি নিয়োগ ক্যালেন্ডার থাকবে। ছয় মাসের মধ্যে প্রতিটি নিয়োগ শেষ হবে। চাকরির ক্যালেন্ডার লঙ্ঘন করলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এভাবেই তরুণদের সঙ্গে বিশৃঙ্খলা বন্ধ হবে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top