News Flash

  • Home
  • খেলা
  • Suspended : ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত সৌম্যদীপ, টিটিএফআইয়ের কার্যকরী সমিতি ছ’মাস সাসপেন্ড
Image

Suspended : ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত সৌম্যদীপ, টিটিএফআইয়ের কার্যকরী সমিতি ছ’মাস সাসপেন্ড

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি. স.): নজিরবিহীন ঘটনা ভারতীয় টেবল টেনিসে। গড়াপেটার দায়ে দোষী সাব্যস্ত হলেন অভিযুক্ত হলেন বাঙালি কোচ সৌম্যদীপ রায় । শুক্রবার দিল্লির উচ্চ আদালতের রায়ে সৌম্যদীপ দোষী সাবস্ত হয়েছেন। টোকিও অলিম্পিকে খেলা প্যাডলার মনিকা বাত্রার গড়াপেটার অভিযোগ জানালেও তা কেন গুরুত্ব সহকারে দেখা হয়নি, এই অভিযোগও উঠছে টিটিএফআইয়ের বিরুদ্ধে। আর তাই ফেডারেশনের কার্যকরী সমিতিকে ছ’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আদালত দ্রুত অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করবে।

অলিম্পিকের সময় জাতীয় কোচ সৌম্যদীপের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছিলেন মনিকা। নিজস্ব কোচ সন্ময় পরাঞ্জপে হাজির থাকা সত্ত্বেও তাঁকে কোচিং করানোর সুযোগ দেননি সৌম্যদীপ, এমনই অভিযোগ ছিল। অলিম্পিকের পরই মনিকাকেও শোকজ করে টিটিএফআই। তার পরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুম্বইয়ের টিটি প্লেয়ার। আসলে মার্চ মাসে দোহায় অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের সময় সুতীর্থাকে ম্যাচ ছাড়তে বলেছিলেন সৌম্যদীপ। প্রথমে রাজি হননি মনিকা। কিন্তু তাঁকে শেষ পর্যন্ত বুঝিয়েসুঝিয়ে রাজি করান বাঙালি কোচ। মনিকাকে বলেছিলেন, তিনি ম্যাচ হারলে আর এক ভারতীয় টিটি প্লেয়ার অলিম্পিকে যেতে পারবেন। সুতীর্থাকে এই সুযোগটা করে দেওয়া উচিত। মনিকা হেরেছিলেন ম্যাচটা। যা জিতে অলিম্পিকের টিকিট পেয়েছিলেন সুতীর্থা।

টোকিও গেমসের সময় অবশ্য মনিকা তাঁর কোচ সন্ময়কেই পাশে চেয়েছিলেন। কিন্তু সৌম্যদীপ স্পষ্ট বলে দিয়েছিলেন, তিনিই জাতীয় টিমের কোচ। তাঁরই পরামর্শ নিতে হবে। সৌম্যদীপের কথা শোনেননি মনিকা। তখন থেকেই সৌম্যদীপের সঙ্গে দূরত্ব তৈরি হয় মনিকার। দেশে ফিরে আসার পর টিটিএফআই আবার শো কজ করেছিল মনিকাকে। অলিম্পিক চলাকালীন জাতীয় কোচের নির্দেশ অমান্য কেন করেছিলেন, তাও জানতে চাওয়া হয়। জবাবে মনিকা গড়াপেটার অভিযোগ করলেও তা গুরুত্ব দেয়নি। উল্টে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগে তাঁকে টিম থেকে বাদও দেওয়া হয়। দিল্লির উচ্চ আদালতে মামলা করেছিলেন মনিকা। তাঁর অভিযোগের ভিত্তিতেই একটা কমিটি গঠন করেছিল আদালত। তিন সদস্যের ওই কমিটি পুরো ব্যাপারটা খতিয়ে দেখার পর রিপোর্ট দিয়েছিল। তারই ভিত্তিতে সৌম্যদীপ ও টিটএফআই— উভয় পক্ষই রীতিমত চাপে। সৌম্যদীপকেও সাসপেন্ড করা হবে কিনা, সেটাই এখন দেখার।

সব দিক থেকে দেখলে ভারতীয় খেলাধুলোয় এটা নজিরবিহীন ঘটনা। এর আগে কখনও কোনও প্লেয়ার কোনও কোচের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনেননি। আর সেই অভিযোগের ভিত্তিতে সর্বভারতীয় সংস্থার কার্যকরী সমিতিকে সাসপেন্ড করা হয়নি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top