News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19 : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৬৮ জন
Image

Covid19 : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৬৮ জন

ঢাকা, ১১ ফেব্রুয়ারি (হি. স.): গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫২৬৮ জন। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭১ জনের। শুক্রবার বিকেলে বাংলাদেশ স্বাস্থ্য দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫২৬৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনে। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৮৯৬টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৯ লক্ষ ৩২ হাজার ৭৬টি।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১২ জন নারী সদস্য রয়েছেন। মৃত ২৭ জনের মধ্যে শূন্য থেকে এক বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭১ জনের।

এতে আরও বলা হয়, মৃত ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন ও সিলেট বিভাগের দুজন রয়েছেন। মৃত ২৭ জনের মধ্যে ২৩ জন সরকারি হাসপাতালে ও চারজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

Releated Posts

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এনএসএ অজিত ডোভালের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আবু ধাবি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ…

ByByNews Desk Apr 26, 2026

‘বিপজ্জনক পেশা’: একাধিক মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার নজির, চার জন নিহত

নিউ ইয়র্ক, ২৬ এপ্রিল (আইএএনএস): “এটি একটি বিপজ্জনক পেশা”—সাম্প্রতিক হামলার প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

ByByNews Desk Apr 26, 2026

হাম সংকটে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা উন্মোচিত: রিপোর্ট

ঢাকা, ২৫ এপ্রিল(আইএএনএস): হাম টিকার সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার গভীর সংকটের চিত্র সামনে এসেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে…

ByByNews Desk Apr 25, 2026

তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতায় চীনের ওপর নির্ভরতা কমাতে পারে ভারত: রিপোর্ট

নয়াদিল্লি, ২৫ এপ্রিল(আইএএনএস): তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করলে চীনের ওপর তার নির্ভরতা কমাতে সাহায্য করতে…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top