News Flash

  • Home
  • প্রধান খবর
  • JP Nadda : ১০ বছরে ১১ জন মুখ্যমন্ত্রী কংগ্রেসের, বিজেপি গোয়াকে স্থিতিশীল সরকার দিয়েছে, নড্ডা
Image

JP Nadda : ১০ বছরে ১১ জন মুখ্যমন্ত্রী কংগ্রেসের, বিজেপি গোয়াকে স্থিতিশীল সরকার দিয়েছে, নড্ডা

মার্সেল (গোয়া), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেস গোয়াকে একটি অস্থিতিশীল সরকার দিয়েছে। যার কারণ রাজ্য ১০ বছরে ১১ জন মুখ্যমন্ত্রী দেখেছে। আর বিজেপি গত পাঁচ বছরে রাজ্যে একটি স্থিতিশীল সরকার এনেছে এবং তা অব্যাহত থাকবে বলে শুক্রবার দাবি করলেন ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন মার্সেলে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে নড্ডা বলেন, “২০১২ সালের আগে কংগ্রেস সরকার ছিল। তারা শুধুমাত্র তাদের বিধায়কদের প্রতিদিন রাজভবনের সামনে কুচকাওয়াজ করতে দেখা গিয়েছিল এবং মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করেছিল। সেখানে প্রতিবার একজন নতুন মুখ্যমন্ত্রী ছিলেন। গোয়া ১০ বছরে ১১ জন মুখ্যমন্ত্রী দেখেছে। এটা কংগ্রেসের রেকর্ড।”


নাড্ডা আরও বলেন, বিজেপি মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বে নির্বাচনে লড়ছে। কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রত্যেক বিধায়কই মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। প্রত্যেক বিধায়ক অন্যকে পরাজিত করার চেষ্টা করছেন। এটা আমাদের দল যেখানে সবাইকে সঙ্গে নেওয়া হয়েছে এবং আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বে লড়াই করছি।

কে যা প্রথমবারের মতো এবার গোয়ায় প্রতিদ্বন্দ্বিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিজেপি সভাপতি কটাক্ষ করে বলেন, টিএমসির মতো কিছু নতুন দল আসছে। সবচেয়ে বেশি সংখ্যক মানব পাচার হচ্ছে পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি সংখ্যক নারীর বিরুদ্ধে অপরাধও হচ্ছে বাংলায়। বাংলার যাদের এমন এমন অবস্থা করেছে, তাদের কি গোয়ার মানুষ চাইবে বলে প্রশ্ন তোলেন তিনি।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top