News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tribute to music queen : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি, সাংস্কৃতিক ঐতিহ্যই আমাদের একসূত্রে বেঁধে রেখেছে : শিক্ষামন্ত্রী
Image

Tribute to music queen : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি, সাংস্কৃতিক ঐতিহ্যই আমাদের একসূত্রে বেঁধে রেখেছে : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে। এই সাংস্কৃতিক ঐতিহ্যই আমাদের একসূত্রে বেঁধে রেখেছে। সংস্কৃতি বাঁচলেই দেশ বাঁচবে, সমাজ বাঁচবে। সংস্কৃতি ছাড়া কোনও সভ্য সমাজ কল্পনা করা যায় না। আজ মোহনপুর পুরপরিষদ অফিস প্রাঙ্গণে মোহনপুর সাংস্কৃতিক শাখার উদ্যোগে সুরসম্রাজ্ঞী প্রয়াত লতা মঙ্গেশকরের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

তিনি বলেন, গান ও ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। সংগীত আমাদের জীবনে এক বিরাট ভূমিকা পালন করে থাকে। সংগীতের মাধ্যমে অনেক দুঃখও ভোলানো যায়। তিনি বলেন, লতা মঙ্গেশকর ছিলেন এক ব্যতিক্রমী চরিত্র। সারা দেশের মানুষের হৃদয়ে তিনি অবস্থান করছেন। সারা বিশ্বের মানুষ তাঁকে বিভিন্ন নামে চেনেন। অনেকে বলেন নাইটিঙ্গেল অব ইন্ডিয়া, অনেকে বলেন কুইন অব মেলোডি, কেউ বলেন কোকিল কণ্ঠ, সুরসম্রাজ্ঞী প্রভৃতি।

অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের জীবনের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি জয়লাল দাস, কৃষি তত্ত্বাবধায়ক ড. উত্তম সাহা, সাংবাদিক সুমন মহালানবিশ, আইনজীবী অরবিন্দ দেব, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন ধর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর সাংস্কৃতিক শাখার কনভেনার সঞ্জীব সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা প্রমুখ। অতিথিগণ প্রয়াত সংগীত শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top