News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইপিএফটি-র বিধায়ক বৃষকেতু দেব্বর্মার বিধায়ক খারিজের সিদ্ধান্ত চলতি মাসেই নেওয়া হবে : অধ্যক্ষ রতন চক্রবর্তী
Image

আইপিএফটি-র বিধায়ক বৃষকেতু দেব্বর্মার বিধায়ক খারিজের সিদ্ধান্ত চলতি মাসেই নেওয়া হবে : অধ্যক্ষ রতন চক্রবর্তী

আগরতলা, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : আইপিএফটি-র বিধায়ক বৃষকেতু দেব্বর্মার বিধায়ক খারিজের সিদ্ধান্ত চলতি মাসেই নেওয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁকে বিধানসভার অধ্যক্ষের কাছে সশরীরে হাজিরা দিয়ে বক্তব্য পেশ করার নোটিশ দেওয়া হয়েছে। ওইদিন তিনি অনুপস্থিত থাকলে তাঁকে নতুন করে সুযোগ দেওয়া হবে না এবং তাঁর বিধায়ক পদ খারিজের সিদ্ধান্ত নেবে ত্রিপুরা বিধানসভা। আজ একথা সাফ জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। সাথে তিনি যোগ করেন, বিজেপি বিধায়ক দীবা চন্দ্র রাঙ্খল এবং বিধায়ক বুর্বু মোহন ত্রিপুরা কংগ্রেসে যোগ দিয়েছেন, এমন খবর তিনি জানেন না। তবে, অন্য দলে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইনে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করবে ত্রিপুরা বিধানসভা।
আজ অধ্যক্ষ রতন চক্রবতী বলেন, বিধায়ক আশীষ দাসের সাথে বিধায়ক বৃষকেতু দেব্বর্মার তফাৎ রয়েছে। বিধায়ক আশীষ দাসকে দলত্যাগ বিরোধী আইনে একাধিকবার নোটিশ পাঠিয়েছে ত্রিপুরা বিধানসভা। কিন্ত, তিনি নোটিশের জবাব দেননি, এমনকি বিধানসভায় এসে নিজের বক্তব্যও রাখেননি। তাই, তাঁর বিধায়ক পদ খারিজ করা হয়েছে। অথচ, বৃষকেতু দেব্বর্মা নিয়ম মেনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। ফলে, তাঁর বিধায়ক পদ খারিজে কিছুটা সময় লাগছে।
অধ্যক্ষের কথায়, বিধায়ক বৃষকেতু দেব্বর্মা প্রথমে লোক মারফত পদত্যাগ পত্র পাঠিয়ে ছিলেন। এক্ষেত্রে তাঁর পদত্যাগ পত্র জমা দেওয়াই গলদ ছিল। পরবর্তী সময়ে তিনি সশরীরে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কিন্ত, তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও তিনি আসেননি। অধ্যক্ষ বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি পুণরায় বিধায়ক বৃষকেতু দেব্বর্মাকে হাজিরা দিয়ে বক্তব্য পেশ করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। ওইদিনও তিনি অনুপস্থিত থাকলে তাঁকে নতুন করে সুযোগ দেওয়া হবে না। তাঁর বিধায়ক খারিজের যাবতীয় প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, চলতি মাসেই বৃষকেতু দেব্বর্মার বিধায়ক পদ খারিজের সিদ্ধান্ত নেওয়া হবে।

Releated Posts

জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে : প্রদ্যোত

আগরতলা, ৬ এপ্রিল : জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে। এই ধরনের ঘটনা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

বিজেপির ৪৭তম প্রতিষ্ঠা দিবসে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন

আগরতলা, ৬ এপ্রিল : ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায়…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ৬ এপ্রিল: যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টি-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে নানা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top