News Flash

Image

বাবাকে মারধর করার অভিযোগে ধৃত পুত্র

উদয়পুর, ৭ ফেব্রুয়ারি : বাবাকে মারধর করার অভিযোগে কুলাঙ্গার পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম রোহন জমাতিয়া। ঘটনা উদয়পুরের মহারানী এলাকায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাবার উপর নির্যাতন চালিয়ে আসছিল কুলাঙ্গার পুত্র রোহন জমাতিয়া।  নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বাবা রাধাকিশোর পুর থানার পুলিশকে অবগত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। শেষ পর্যন্ত পুলিশ কুলাঙ্গার পুত্রকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ধরনের অসামাজিক কার্যকলাপের ফলে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top