News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় শিক্ষা নীতি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
Image

জাতীয় শিক্ষা নীতি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে সোমবার আগরতলায় সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়।


প্রতিবাদ বিক্ষোভ স্থলে বক্তব্য রাখতে গিয়ে অরগানাইজেশনের রাজ্য সম্পাদক মৃণাল কান্তি সরকার বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০  গ্রহণ করে দেশের শিক্ষাব্যবস্থাকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ছাত্র-ছাত্রীদের বড় ধরনের অসুবিধার সম্মুখীন করেছে বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের একটি শিক্ষা নীতি গ্রহণ করে বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষাকে বেসরকারিকরণ বাণিজ্যিকীকরণ এবং কর্পোরেট সংস্থাকে অধিক সুবিধা পাইয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। অবিলম্বে নয়া শিক্ষানীতি বাতিল করার জোরালো দাবি জানিয়েছে অর্গানাইজেশন। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরো জানান গোটা দেশ ধরেই এই ইস্যুতে তারা সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করে আসেন। এর অংশ হিসেবেই রাজ্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে তিনি জানান।

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top