News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় দুই বিধায়কের পদত্যাগে শঙ্কিত নয় বিজেপি, দৃঢ়তার সাথে বলেন প্রদেশ সভাপতি
Image

ত্রিপুরায় দুই বিধায়কের পদত্যাগে শঙ্কিত নয় বিজেপি, দৃঢ়তার সাথে বলেন প্রদেশ সভাপতি

আগরতলা, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় দুই বিজেপি বিধায়কের পদত্যাগে মোটেও শঙ্কিত নয় শাসক দল। দলের প্রদেশ সভাপতি ডা: মানিক সাহার সাফ কথা, গণতান্ত্রিক পদ্ধতি মেনে বিধায়ক পদ থেকে সুদীপ রায় বর্মণ এবং আশীষ সাহার ইস্তফা দেওয়ার অধিকার রয়েছে। তাতে, ত্রিপুরায় বিজেপিতে কোন প্রভাব পড়বে না। সাথে তিনি স্বীকার করেন দুই পদত্যাগী বিধায়ক বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন।
দীর্ঘদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল, বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ ও তাঁর ঘনিষ্ঠ বিধায়ক আশীষ কুমার সাহা বিজেপি ছাড়ছেন। সেই সাথে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিচ্ছেন। আজ সকালে সেই জল্পনার বাস্তবায়ন দেখা গিয়েছে। ত্রিপুরা বিধানসভায় গিয়ে সুদীপ রায় বর্মণ ও আশীষ কুমার সাহা বিধায়ক পদে ইস্তফা পত্র অধ্যক্ষের হাতে তুলে দিয়েছেন। অধ্যক্ষের কাছে ইস্তফা দিয়ে বেরিয়ে এসে দুজনেই সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন।
এ-বিষয়ে প্রদেশ বিজেপি সভাপতি ডা: মানিক সাহা বলেন, পদত্যাগী বিধায়ক সুদীপ রায় বর্মণ ও আশীষ কুমার সাহার দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি পেয়েছি। এখন দলীয় সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি বলেন, সুদীপ বাবু এবং আশীষ বাবু দল এবং বিধায়ক পদ ছাড়বেন তা আগে থেকেই অবগত ছিলাম আমরা। তার জন্য দল প্রস্তুত ছিল। তাই, কোন অসুবিধা বোধ করছি না।
তাঁর কথায়, গণতান্ত্রিক পদ্ধতি মেনে দল এবং বিধায়ক পদ থেকে পদত্যাগ করার অধিকার রয়েছে সকলের। তাই, দুই বিধায়ক ইস্তফা দেওয়ায় ত্রিপুরায় বিজেপি মোটেও শঙ্কিত নয়। এখন, তাঁরা দুজনেই নিজের ভালোমন্দ বুঝে নেবেন। তিনি বলেন, ত্রিপুরার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় আজ দলের শীর্ষ নেতৃত্বদের সাথে বৈঠকের ডাক দিয়েছি। ওই বৈঠকে যাবতীয় আলোচনা হবে।
এদিন তিনি দাবি করেন, ত্রিপুরায় মন্ত্রিসভায় ভাঙ্গন দেখা দেওয়ার পরিস্থিতি তৈরী হয়নি। তাছাড়া, দলের বিধায়করা ইস্তফা দেবেন বলে মনে হচ্ছে না। তবুও, সব কিছুর উপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। আপাতত, ত্রিপুরায় বিজেপিকে কোন ধরনের দুশ্চিন্তা করার প্রয়োজন বোধ করছি না, দ্ব্যর্থহীন ভাষায় বলেন তিনি। 

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top