News Flash

  • Home
  • দেশ
  • Killed : সাম্বা সীমান্তে বিএসএফ-র গুলিতে তিন পাকিস্তানি পাচারকারী খতম
Image

Killed : সাম্বা সীমান্তে বিএসএফ-র গুলিতে তিন পাকিস্তানি পাচারকারী খতম

সাম্বা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সাম্বার আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ রবিবার ভোররাতে তিন পাকিস্তানি পাচারকারীকে খতম করেছে। নিহত চোরাকারবারিদের কাছ থেকে ৩৬ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাকিস্তানি চোরাকারবারিদের হত্যার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

জানা গিয়েছে, রবিবার পাকিস্তান সংলগ্ন সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি দিক থেকে ভারতীয় সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সীমন্তরক্ষী বাহিনী। এদিকে, নাইট ভিশন দূরবীনের মাধ্যমে দেখে যে পাকিস্তানের দিক থেকে তিনজন অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তে প্রবেশের জন্য অপেক্ষা করছে। তিনজন ভারতীয় সীমান্তে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিএসএফ তাদের আত্মসমর্পণের জন্য সতর্ক করে। বিষয়টি উপেক্ষা করে তিনজন ঝোপের মধ্যে লুকিয়ে পাকিস্তানি সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে তিন পাকিস্তানি পাচারকারী খতম হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৬ প্যাকেট মাদক উদ্ধার করা হয়েছে।

Releated Posts

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top