News Flash

  • Home
  • দিনের খবর
  • টিকাকরণ ১৬৮-কোটির ঊর্ধ্বে, এক মাসে ৬৫ শতাংশ তরুণ প্রজন্ম পেল প্রথম ডোজ
Image

টিকাকরণ ১৬৮-কোটির ঊর্ধ্বে, এক মাসে ৬৫ শতাংশ তরুণ প্রজন্ম পেল প্রথম ডোজ

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ১৬৮.৪৭-কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৫৫ লক্ষ ৫৮ হাজার ৭৬০ জন প্রাপক। ফলে ভারতে ১৬৮.৪৭-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৬৮,৪৭,১৬,০৬৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে ইতিমধ্যেই, এক মাসের মধ্যে ১৫-১৮ বছর বয়সী ৬৫ শতাংশ তরুণ প্রজন্ম টিকা প্রাপক কোভিড-টিকার প্রথম ডোজ পেয়েছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানিয়েছেন, “ইয়ং ইন্ডিয়ার ঐতিহাসিক প্রচেষ্টা জারি…মাত্র এক মাসের মধ্যেই ১৫-১৮ বছর বয়সী ৬৫ শতাংশ টিকা প্রাপক প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের সবথেকে বড় টিকাকরণ অভিযান নতুন রেকর্ড তৈরি করছে।”

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, শুক্রবার সকাল পর্যন্ত ৭৩.৫৮-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১৬,১১,৬৬৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৩,৫৮,০৪,২৮০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,১১,৬৬৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪ জন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top