News Flash

  • Home
  • বাণিজ্য
  • বাজেট পেশের আগেই লাফ দিল সেনসেক্স, চাঙ্গা শেয়ার বাজার
Image

বাজেট পেশের আগেই লাফ দিল সেনসেক্স, চাঙ্গা শেয়ার বাজার

মুম্বই, ১ ফেব্রুয়ারি (হি. স.) : মঙ্গলবার বাজেট পেশের আগে থেকেই চাঙ্গা শেয়ার বাজার। প্রায় ৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। দুশো পয়েন্ট বৃদ্ধি নিফটিতেও।

দেশের ২০২২-২৩ সাধারণ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগেই এদিন শেয়ার বাজার খুলতেই লাফ দিল সেনসেক্স। চাঙ্গা শেয়ার বাজার। গত সপ্তাহে শেয়ার হাজারে টালমাটাল চলছিল। কখনও উত্থান ও পতন দেখাই গিয়েছে। কিন্তু সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই শেয়ার বাজার চাঙ্গা হতে শুরু করে। বাড়তে থাকে শেয়ার বাজারের সূচক। সোমবার এক ধাক্কায় অনেকটাই চাঙ্গা হয়ে ওঠে শেয়ারবাজার। যার ফলে ফের ৫৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায় সেনসেক্স। ৮১৩ দশমিক ৯৪ সূচক বেড়ে ৫৮ হাজার ১৪ দশমিক ১৭ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। পাশাপাশি চাঙ্গা হয় নিফটি-ও। ২৩৭ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে নিফটি দাঁড়ায় ১৭ হাজার ৩৩৯ দশমিক ৮৫ পয়েন্টে। মঙ্গলবার সকালেই সেনসেক্স ৫৯ হাজারের ঘরের দিকে এগিয়েছে। নিফটি রয়েছে ১৭,৫৫০।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top