News Flash

  • Home
  • Uncategorized
  • Corona: দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, প্রায় পৌনে ৩ লক্ষ, কমছে কোভিড মৃত্যু
Image

Corona: দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, প্রায় পৌনে ৩ লক্ষ, কমছে কোভিড মৃত্যু

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স) : দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ বাড়ল। এবার ২ লাখ ৭০ হাজার ছাড়াল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কোভিডের এই বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ২০২ জন, যা গতকালের থেকে ২ হাজার ৩৬৯ বেশি। উল্লেখ্য, ভারতেও থাবা বসিয়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্য়াও। দেশে এই মুহূর্তে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪৩ জন।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। যা আগের দিনের থেকে ২ হাজার ৩৬৯ জন বেশি। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, বাংলার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে ভোটমুখী পঞ্জাব এবং উত্তরপ্রদেশ। দেশের পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে হয়েছে ১৬.২৮ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৭ হাজার ৭৪৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন।


এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ৩২ হাজার বেশি। এই সংখ্যাটা বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভয় ধরাচ্ছে। লাগাতার যেভাবে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে তাতে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার উপর দ্বিতীয় ঢেউয়ের মতো সংকট তৈরি হতে পারে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top