News Flash

  • Home
  • Uncategorized
  • Honest : গোয়ায় নিজেদের সৎ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা অরবিন্দ কেজরিওয়াল-র
Image

Honest : গোয়ায় নিজেদের সৎ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা অরবিন্দ কেজরিওয়াল-র

পানাজি, ১৬ জানুয়ারি (হি.স) : আসন্ন গোয়ায় বিধানসভা নির্বাচন। রবিবার কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচারে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, আপ সরকার গোয়ায় ক্ষমতায় এলে গোয়া ও তার পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মান দিয়ে তৈরি করবে। পাশাপাশি গোয়ার গ্রামে গ্রামে মহিলাদের হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া প্রতি মাসে মহিলাদের একহাজার টাকা ভাতা দেওয়ারও কথা বলেন তিনি। নিজের সরকারের সততার প্রমাণ দিতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তদন্তে কিছু পাওয়া যায়নি। অর্থাৎ মোদী নিজেই পরোক্ষে প্রমাণ করেছেন, দিল্লির আপ সরকার সবচেয়ে সৎ।

এদিন সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, “সরকারের বিভিন্ন পদে কর্মী নিয়োগের সময় ঘুষ নিচ্ছে বিজেপি।” তিনি প্রতিশ্রুতি দেন, আপ যদি ক্ষমতায় আসে, তাহলে সকলে সমান সুযোগ পাবেন। কেজরিওয়াল বলেন, গোয়ার যুবকরা প্রশ্ন করেছিলেন, কোনও দল কি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে পারবে? তাঁরা সঠিক প্রশ্ন করেছেন। কারণ ভোটের আগে প্রতিটি দল বলে, তারাই সেরা।


কেজরিওয়ালের দাবি, “দিল্লিতে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করে দেখিয়েছি। খোদ প্রধানমন্ত্রী আমাদের সততার সার্টিফিকেট দিয়েছেন। তিনি আমার ও উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পুলিশ এবং সিবিআই, উভয়েই আমাদের বিরুদ্ধে তদন্ত করেছিল। তারা আমাদের ৪০০ ফাইল খতিয়ে দেখেছিল। কিন্তু হিসাবের কোনও গরমিল পায়নি।”

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top