News Flash

  • Home
  • Uncategorized
  • যুবসমাজকে দেশের উন্নয়নের চালিকাশক্তি বিবেচনা করে ভারত : প্রধানমন্ত্রী
Image

যুবসমাজকে দেশের উন্নয়নের চালিকাশক্তি বিবেচনা করে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): যুবসমাজকে দেশের উন্নয়নের চালিকাশক্তি হিসাবে বিবেচনা করে ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পুদুচেরিতে আয়োজিত জাতীয় যুব উৎসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “জনসংখ্যা ও গণতন্ত্র-ভারতের এই দু’টি সীমাহীন শক্তি রয়েছে, গোটা বিশ্ব তা মেনে নিয়েছে। ভারতীয় যুবসমাজ জনসংখ্যাগত লভ্যাংশের সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধও বহন করেন।” বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পুদুচেরিতে আয়োজিত ২৫ তম জাতীয় যুব উৎসবের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রিমোটের বোতাম টিপে এমএসএমই মন্ত্রকের একটি প্রযুক্তি কেন্দ্র এবং পেরুন্থলাইভার কামারাজার মণিমণ্ডপম, একটি ওপেন-এয়ার থিয়েটার-সহ অডিটোরিয়ামের উদ্বোধন করেছেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “পুদুচেরিতে এমএসএমই প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন হল। ‘আত্মনির্ভর ভারত’ তৈরিতে এমএসএমই সেক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকে যা বদলে দিচ্ছে আমাদের এমএসএমই-র সেই প্রযুক্তিগুলি ব্যবহার করা খুবই আবশ্যিক, নতুন এমএসএমই কেন্দ্র সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” ভার্চুয়ালি অনুষ্ঠানে ঋষি অরবিন্দকেও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। বলেন, এ বছর শ্রী অরবিন্দর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করছি আমরা, পুদুচেরির সঙ্গে যাঁরা বিশেষ সম্পর্ক ছিল। পুদুচেরিতে আয়োজিত জাতীয় যুব উৎসব ভারত মাতার এই মহান সন্তানকে উৎসর্গ করা হচ্ছে।” জাতীয় যুব উৎসব অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, “জনসংখ্যা ও গণতন্ত্র-ভারতের এই দু’টি সীমাহীন শক্তি রয়েছে, গোটা বিশ্ব তা মেনে নিয়েছে। ভারতীয় যুবসমাজ জনসংখ্যাগত লভ্যাংশের সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধও বহন করেন। যুবসমাজকে দেশের উন্নয়নের চালিকাশক্তি হিসাবে বিবেচনা করে ভারত।”

প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের তরুণ প্রজন্মের মধ্যে যদি প্রযুক্তির আকর্ষণ থাকে, তবে গণতন্ত্রের চেতনাও রয়েছে। বর্তমানে ভারতীয় যুবকদের যদি পরিশ্রম করার ক্ষমতা থাকে, তবে ভবিষ্যতেরও স্পষ্টতা রয়েছে। তাই ভারত এখন যা বলে, বিশ্ব তা আগামীকালের কণ্ঠস্বর বলে মনে করে।” মোদীর কথায়, “বর্তমানে ভারত যে স্বপ্ন দেখে, যে সংকল্প নেয়, সেই স্বপ্নে ভারতের পাশাপাশি বিশ্বের ভবিষ্যৎও দৃশ্যমান। ভারতের ভবিষ্যৎ, বিশ্বের ভবিষ্যৎ এখন তৈরি হচ্ছে।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top