News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, কনভয় বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করল বিজেপি
Image

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, কনভয় বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করল বিজেপি

আগরতলা, ৬ জানুয়ারি(হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে আজ আগরতলায় মেহের কালীবাড়িতে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে তিনি পাঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় ফ্লাইওভারে বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনায় কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি ওই ঘৃণ্য ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে দেশবাসী তার যোগ্য জবাব দেবেন বলে মন্তব্য করেন।


এদিন তিনি বলেন, ভগবান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুস্থ রাখেন সেই প্রার্থনা করেছি। সাথে তাঁর দীর্ঘায়ু কামনা করেছি। তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রীর কনভয় বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। পাঞ্জাব সরকার এতটা নীচে নামবে তা কখনই কল্পনা করেননি দেশবাসী। তিনি সুর চড়িয়ে বলেন, কাপুরষোচিত ওই ঘটনার যোগ্য জবাব দেবেন দেশবাসী।


এদিকে, আজ সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী গতকালের ঘটনার বর্ণনা দিয়ে দলের তরফে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গতকাল পাঞ্জাবে প্রধানমন্ত্রী কনভয় বাধাপ্রাপ্ত হয়ে ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন দেশবাসী। তারই প্রতিবাদে আজ সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে ওই ঘটনার প্রতিবাদে মশাল মিছিল বের করা হবে। সারা রাজ্যে ওই কর্মসূচি পালিত হবে।


সে মোতাবেক আজ সন্ধ্যায় বিজেপি মশাল মিছিল বের করেছে। ওই মশাল মিছিলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও অংশ নিয়েছেন। মিছিল থেকে পাঞ্জাবের কংগ্রেস সরকারের প্রতি ধিক্কার জানানো হয়েছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top