Home / জোড়াসাঁকো এলাকায় মাস্ক বিলি করছে পুলিশের

জোড়াসাঁকো এলাকায় মাস্ক বিলি করছে পুলিশের

কলকাতা,৫ জানুয়ারি (হি. স.):গত কয়েকদিন ধরেই ক্রমাগত আতঙ্ক দিচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা হানা । ইতিমধ্যেই রাজ্যে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়েছে। আর তাই বর্তমানের পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার জোড়াসাঁকো এলাকায় মাস্ক বিলি পুলিশের ।

করোনা আবহে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিধি নিষেধ । করোনা কাঁটায় বারবারই চিকিৎসকদের তরফে বলা হচ্ছে মাস্ক পরতে। কিন্তু তবুও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেকের মুখেই নেই মাস্ক। তবে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ। এদিন জোড়াসাঁকো এলাকায় মাস্ক বিলি কলকাতা পুলিশের । জোড়াসাঁকো এলাকায় কাউকে মাস্ক ছাড়া দেখলেই কলকাতা পুলিশের তরফে তাকে মাস্ক দিয়েই মাস্ক পড়ার প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে