News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: এবার বিহারেও পৌঁছল ওমিক্রন, নীতীশ জানালেন রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে
Image

Omicron: এবার বিহারেও পৌঁছল ওমিক্রন, নীতীশ জানালেন রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে

পাটনা, ৩১ ডিসেম্বর (হি.স.): এবার বিহারেও পৌঁছে গেল করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। বিহারে একজনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। শুক্রবার সকাল পর্যন্ত দেশের মোট ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হদিশ মিলেছিল ওমিক্রনের, বিহারে পৌঁছনোর পর দেশের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছে গেল ওমিক্রন। এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, রাজ্যে একজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে। করোনা-পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলেও জানিয়েছেন নীতীশ কুমার।

দু’দিন আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছিলেন, সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। সেই আশঙ্কাকেই আরও বাড়িয়ে এদিন বিহারের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হল, রাজ্যে এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। উল্লেখ্য, শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৭০-তে পৌঁছেছে, তাঁদের মধ্যে ৩৭৪ জন সুস্থ হয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top