News Flash

  • Home
  • Uncategorized
  • Minister : উন্নয়নের কাজে শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থাকেও সমান অগ্রাধিকার দিচ্ছে : শিক্ষামন্ত্রী
Image

Minister : উন্নয়নের কাজে শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থাকেও সমান অগ্রাধিকার দিচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকেও সমান অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ কোনও রাজ্যের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা একটা বিরাট ভূমিকা নিয়ে থাকে৷ এই বিষয়টি ভাবনায় রেখে রাজ্যের বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নানাবিধ পরিকল্পনা নিয়েছে৷ আজ মোহনপুর মহকুমার মণিপুরী চৌমুহনী থেকে কৈলারী পর্যন্ত পেভার ব্লক রাস্তার উদ্বোধন করে মণিপুরী চৌমুহনিতে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, এই রাস্তাটির উন্নয়নের জন্য এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো৷ আজ তা পূরণ হয়েছে৷ তিনি রাস্তার কাজ দ্রত সম্পন্ন করার জন্য পূর্ত দপ্তর এবং দায়িত্ব প্রাপ্ত এজেন্সিকে ধন্যবাদ জানান৷ রাস্তাটির রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এলাকাবাসীকে এগিয়ে আসার অনুরোধ জানান৷ তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷


অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুুভাষ দত্ত, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি জয়লাল দাস৷ স্বাগত বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার নিহার র’ন দেববর্মা৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর প’ায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ প্রমুখ৷ স্পেশাল অ্যাসিস্টেন্ট টু স্টেট ফর ক্যাপিটেল এ’পেনডিচার প্রকল্পে এই রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৩ লক্ষ টাকা৷ রাস্তাটির দৈর্ঘ্য ৫৮০ মিটার৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের নবাগত বিদ্যার্থী বরণ উৎসবেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top