পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যকে চিঠি রাজেশ ভূষণের, কোভিড-পরীক্ষা বাড়াতে পরামর্শ

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): করোনার বাড়বাড়ন্তের পুনরায় নতুন করে চিন্তার মধ্যে ভারত। তৃতীয় ঢেউয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমতাবস্থায় পশ্চিমবঙ্গ ও দিল্লি-সহ ৮ রাজ্যকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বাকি রাজ্যগুলি হল-মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক ও ঝাড়খণ্ড। এই রাজ্যগুলিতেই আচমকা বেড়েছে করোনার সংক্ৰমণ।

কোভিড-পরিস্থিতি নিয়েই বৃহস্পতিবার ৮ রাজ্যকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য চিব রাজেশ ভূষণ। কোভিড-১৯ টেস্টিং বাড়ানোর ওপর জোর দিতে পরামর্শ দিয়েছেন ভূষণ। পাশাপাশি হাসপাতালের প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে, টিকাকরণ বৃদ্ধিতে জোর দিতেও আহ্বান জানানো হয়েছে।