News Flash

  • Home
  • Uncategorized
  • নির্দিষ্ট সময়েই উত্তর প্রদেশে ভোট চাইছে সমস্ত দল : সুশীল চন্দ্র
Image

নির্দিষ্ট সময়েই উত্তর প্রদেশে ভোট চাইছে সমস্ত দল : সুশীল চন্দ্র

লখনউ, ৩০ ডিসেম্বর (হি.স.): নির্দিষ্ট সময়েই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন হোক, এমনটাই চাইছে সমস্ত রাজনৈতিক দল। বৃহস্পতিবার এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। আসন্ন উত্তর বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, “সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমাদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁরা আমাদের বলেছেন সমস্ত কোভিড-১৯ প্রোটোকল অনুসরণ করে সময়মতো নির্বাচন করা উচিত।” মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “সমস্ত পোলিং বুথে ভিভিপ্যাট বসানো হবে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রায় ১ লক্ষ পোলিং বুথে সরাসরি ওয়েবকাস্টিং সুবিধা থাকবে।”

উত্তর প্রদেশে ভোটদানের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, “২০১৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ৬১ শতাংশ ভোট পড়েছিল, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ভোটদানের হার ছিল ৫৯ শতাংশ। রাজনৈতিক সচেতনতা সত্ত্বেও, ভোটদানের হার চিন্তার বিষয়।” ভোটের সময়ও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর কথায়, “বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top