News Flash

  • Home
  • Uncategorized
  • গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে ওমিক্রন, জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন
Image

গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে ওমিক্রন, জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স) : দিল্লির এমন ব্যক্তিরাও করোনার ওমিক্রন রূপে আক্রান্ত হচ্ছেন, যাঁরা সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি। অর্থাত্ ধীরে ধীরে ওমিক্রন গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার এমনটাই জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি আরও বলেন, রাজধানীতে গত একদিনে ১১৫টি নমুনার মধ্যে ৪৬টিতে ওমিক্রন রূপের দেখা মিলেছে। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখনও পর্যন্ত দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৬৩।

বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে ২৬৩ এবং মহারাষ্ট্রে ২৫২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এরই পাশাপাশি দেশে মোট ওমিক্রন আক্রান্তের স‌ংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬১ জন। ওমিক্রন থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২০ জন।
ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত ১৩,১৫৪। একইসঙ্গে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২,৪০২। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৮০,৮৬০।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top