News Flash

  • Home
  • Uncategorized
  • Tragic death : চুড়াইবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Image

Tragic death : চুড়াইবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। বুধবার সকালে উত্তর জেলার চুড়াইবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতের বয়স আনুমানিক 52 বছর। মৃতদেহটি কোন একজন পুরুষের বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ সূত্রে জানা যায়, বুধবার সকাল নাগাদ চুড়াইবাড়ি রেলক্রসিং সংলগ্ন এলাকায় একটি ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তখনই তারা চুড়াইবাড়ি থানার পুলিশকে খবর দেয়।খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।সেখান থেকে ক্ষতবিক্ষত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিস্তারিত খোঁজখবর নিয়ে জানা গেছে, আসাম ত্রিপুরা সীমান্ত এলাকায় রেল লাইনের উপরে পড়েছিল মৃতদেহটি।তবে এখনো পর্যন্ত কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেননি। মৃতদেহ উদ্ধারে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top