News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণে রেকর্ড ব্রিটেনের, ফের এক লক্ষের গণ্ডি ছাড়াল আক্রান্তের সংখ্যা
Image

সংক্রমণে রেকর্ড ব্রিটেনের, ফের এক লক্ষের গণ্ডি ছাড়াল আক্রান্তের সংখ্যা

লন্ডন, ২৫ ডিসেম্বর (হি.স.): এক দিনে করোনা-আক্রান্ত ১ লক্ষ ২২ হাজার নাগরিক। সংক্রমণে ফের রেকর্ড গড়ল ব্রিটেন। এই নিয়ে পরপর ৩ দিন দৈনিক সংক্রমণ এক লক্ষের গণ্ডি ছাড়াল। আগের দিন সংক্রমিত ধরা পড়েছিলেন ১ লক্ষ ১৯ হাজার জন। ইউরোপের দেশগুলির মধ্যে অতিমারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রিটেন। এ দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৮৫৭ জনের।

ব্রিটেনে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২২ হাজার ১৮৬ জন এবং মৃত্যু হয়েছে ১৩৭ জনের। ব্রিটেনে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১,৮৯১,২৯২ জন এবং মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৮৫৭ জনের। ব্রিটেনে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৯,৯৬১,৩৬৯ জন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top