News Flash

  • Home
  • Uncategorized
  • Workshop : এনআইটি আগরতলায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে জিওটেকনোলজি শীর্ষক কর্মশালা
Image

Workshop : এনআইটি আগরতলায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে জিওটেকনোলজি শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ এনআইটি আগরতলায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অ্যাণ্ড ইমার্জিং ইকোনমিক এসপেক্টস অব ট্রান্সপোর্টেশন জিওটেকনোলজি শীর্ষক এক কর্মশালা গতকাল থেকে শুরু হয়েছে৷ পাঁচদিনব্যাপী এই কর্মশালা চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত৷ অনলাইনে এই কর্মশালায় দেশের বিভিন্ন নামী কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন৷ তাছাড়াও বিভিন্ন নামী সংস্থার কর্মরত বিশিষ্ট ব্যক্তিগণও কর্মশালায় অংশ নিয়েছেন৷


এই কর্মশালার উদ্দেশ্য উত্তর-পূর্ব ভারত তথা সমস্ত দেশের রাস্তা নির্মাণে সাম্পতিক বিকাশ, আধুনিক প্রযুক্তির ব্যবহার তথা নতুন নতুন প্রাক’তিক ও ক’ত্রিম উপাদানের ব্যবহার করে কম খরচে দীর্ঘস্থায়ী টেকসই রাস্তা নির্মাণ, তার সাথে অর্থনৈতিক সমন্বয়ে দেশের উন্নতি সাধন করা৷ এই পাঁচদিনে দেশ-বিদেশের বহু উচ্চপর্যায়ের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন নামী সংস্থার কর্ণধার এই কর্মশালায় বক্তব্য রাখবেন ও তাদের অভি’তার কথা উপস্থাপন করবেন৷


কর্মশালার উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়৷ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এনআরআইডিএ (টেকনিক্যাল)-এর কনসালটেন্ট ডিরেক্টর ভারত চন্দ্র প্রধান৷ উপস্থিত ছিলেন এনআইটি আগরতলার ডিরেক্টর প্রফেসর এইচ কে শর্মা, আইআইটি কানপুরের প্রাক্তন অধ্যাপক ড. মাধিরা আর মাধব, এনআইটি আগরতলার সিভিল ইি’নিয়ারিং বিভাগের প্রধান ড. সীমা ঘোষ৷


কর্মশালায় শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় রাস্তা নির্মাণে বিকল্প উপাদান ব্যবহার ও স্থানীয়ভাবে পাওয়া যায় এমন উপাদানের ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি সমস্ত প্রকৌশলীদের এই সমস্ত উপাদান ব্যবহার করারও পরামর্শ দেন৷ তাছাড়া এই সমস্ত ব্যাপারে কিভাবে নতুন শিল্পের বিকাশ ঘটানো যায় সে বিষয়ে আলোচনা করেছেন৷ কর্মশালায় এনআরআইডিএ (টেকনিক্যাল)-এর কনসালটেন্ট ডিরেক্টর ভারত চন্দ্র প্রধান তার আলোচনায় রাস্তা নির্মাণে নতুন প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন৷ স্বাগত ভাষণে এনআইটি আগরতলার ডিরেক্টর প্রফেসর এইচ কে শর্মা এই কর্মশালার গুরুত্ব তুলে ধরেন৷ তাছাড়া কোনও অ’লের সামগ্রিক উন্নয়নে সড়ক পরিকাঠামো কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরেন৷ তিনি বলেন, এনআইটি আগরতলা, সড়ক মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের সহযোগিতায় সড়ক পরিকাঠামোর উপর গবেষণা চালিয়ে যেতে চায়৷ উদ্বোধনী অধিবেশনে কর্মশালার যুগ্ম সমন্বয়কারী ড. রাজীব সাহা ও ড. দীপঙ্কর সরকার সমাপণী বক্তব্য ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন৷ তারা কর্মশালার ফলাফল সম্পর্কে সরকারের সাথে যোগাযোগের পরিকল্পনার কথা উল্লেখ করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top