News Flash

  • Home
  • Uncategorized
  • Stock Market: শেয়ার বাজারে ধস, সেনসেক্স-নিফটির সূচকে ব্যাপক পতন
Image

Stock Market: শেয়ার বাজারে ধস, সেনসেক্স-নিফটির সূচকে ব্যাপক পতন

মুম্বই, ২০ ডিসেম্বর (হি. স.): করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়তেই শেয়ার সূচকে ব্যাপক পতন। সোমবার সকালেই বাজার খুলতে সেনসেক্সের সূচকে প্রায় ১৩৩০ পয়েন্ট পতন হয়। অন্যদিকে, নিফটির সূচকও ১৬. ৬০০ হাজার পয়েন্টে নেমে এসেছে। মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের।

এদিন সকালে সেনসেক্স সূচকে ১৩৩০ পয়েন্ট পতন হয়, ৫৫,৬৮১ অঙ্কে কমে দাঁড়ায় এই সূচক। সেনসেক্সের পাশাপাশি নিফটি ৫০-র সূচকেও পতন হয়েছে। ৪০৩ পয়েন্টের পতন হয়ে বর্তমান সূচক কমে দাঁড়িয়েছে ১৬,৫৮২-এ। নিফটির হিসাবে হিরো মোটরকর্প, বাজাজ ফিন্যান্স, টাটা স্টিল, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে। সেনসেক্সের প্রায় ১৪০০ পয়েন্ট পতনের কারণে বাজাজ ফিন্যান্স, ইন্ডাসল্যান্ড, টাটা স্টিল, কোটাক মাহিন্দ্রা ও অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারে পতন হয়েছে।
আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে বেজিং কিছুটা আশার আলো দেখিয়েছে। এক বছরের ঋণের ক্ষেত্রে সুদের হার কিছুটা কমায়, আগামিদিনে পাঁচ বছরের ঋণের ক্ষেত্রেও সুদ কমবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০ মাস বাদে এই প্রথম বেজিংয়ে ঋণে সুদের হার হ্রাস করা হল। তবে চিন ও জাপানের শেয়ার বাজারে যথাক্রমে ০.৪ শতাংশ ও ০.৮ শতাংশ পতন হয়েছে। জাপানের নিক্কেইও ১.৭ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে ১.২ শতাংশ পতন হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top