News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানার হিসারে একই পরিবারের ৫ জনের রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ
Image

হরিয়ানার হিসারে একই পরিবারের ৫ জনের রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ

হিসার, ২০ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার হিসার জেলায় রহস্যজনক মৃত্যু হল একই পরিবারের ৫ জন সদস্যের। মৃতদের মধ্যে নাবালক-নাবালিকাও রয়েছে। সোমবার নিজের বাড়ি থেকেই ৫ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। হিসার জেলার আগ্রোহা থানার অন্তর্গত নাঙথালা গ্রামের ঘটনা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই পরিবারের গৃহকর্তা পরিবারের সকলকে (স্ত্রী ও সন্তান) খুন করার পর নিজে আত্মঘাতী হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাড়ির কাছে রাস্তার ধারে উদ্ধার হয় গৃহকর্তা রমেশ কুমার (৪৩)-এর দেহ, তাঁর স্ত্রী সবিতা (৩৫), দুই মেয়ে অনুষ্কা (১৪) ও দীপিকা (১২) এবং ১০ বছরের ছেলে কেশবের দেহ উদ্ধার হয় ঘর থেকেই। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে রমেশের দেহ দেখতে পান, তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে রমেশের পাশাপাশি বাকিদের দেহ ঘর থেকে উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top