News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল শিমলা, শীতে কাঁপছে সমগ্র উত্তর ভারত
Image

শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল শিমলা, শীতে কাঁপছে সমগ্র উত্তর ভারত

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। কাঁপছে গোটা উত্তর ভারত। হিমাচল প্রদেশ আবার বরফের চাদরে ঢাকা পড়েছে। শীতের থেকে বাঁচতে, এখন একটু আগুনই ভরসা! শনিবার দিল্লিতে (সফদরজং) তাপমাত্রার পারদ নেমে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, রাজস্থানের চুরুতে হিমাঙ্কের নীচে মাইনাস ১.১ ডিগ্রি সেলসিয়াস, পঞ্জাবের অমৃতসরে ০.৭ ডিগ্রি, গঙ্গানগরে ১.১ ডিগ্রি, হরিয়ানার হিসারে তাপমাত্রার পারদ কমে ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং হরিয়ানার নারনৌলের তাপমাত্রা ছিল ৩.০ ডিগ্রি সেসসিয়াস।

সমগ্র উত্তর ভারত যখন প্রবল ঠাণ্ডায় কাঁপছে, এমন সময় প্রবল তুষারপাত হচ্ছে হিমাচল প্রদেশে। শুক্রবারের পর শনিবারও তুষারপাত হয়েছে শিমলা ও মানালিতে। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে শিমলার রাস্তা-ঘাট, গাছ-পালা প্রভৃতি। তুষারপাত ও কনকনে ঠাণ্ডায় কাঁপছে হিমাচল প্রদেশ। শীতে কাঁবু উত্তরাখণ্ড, কাশ্মীর ও লাদাখও। উত্তরাখণ্ড ও কাশ্মীরেও কিছু দিন আগে তুষারপাত হয়েছে। জমে বরফ হয়ে যাচ্ছে শ্রীনগরের ডাল লেক।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top