News Flash

  • Home
  • Uncategorized
  • Rajnath Singh: ভারতই বিশ্বের মধ্যে অন্যতম, যে দেশ কখনও অন্য রাষ্ট্রকে আক্রমণ করেনি : প্রতিরক্ষা মন্ত্রী
Image

Rajnath Singh: ভারতই বিশ্বের মধ্যে অন্যতম, যে দেশ কখনও অন্য রাষ্ট্রকে আক্রমণ করেনি : প্রতিরক্ষা মন্ত্রী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): সমগ্র বিশ্বের মধ্যে ভারতই একমাত্র দেশ, যে দেশ কখনও অন্য কোনও রাষ্ট্রকে আক্রমণ করেনি এবং অন্য কোনও দেশের এক ইঞ্চিও জমি দখল করেনি। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার ফিকি-র ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারত একটি উদীয়মান অর্থনীতি, যা বৃদ্ধির দিকে অগ্রসর হতে শুরু করেছে। আমাদের তরুণ প্রশিক্ষিত বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও ব্যবস্থাপক প্রতিভা রয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে ভারতীয় সিইও রয়েছে৷

“প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, “ভারতকে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর এবং সবচেয়ে দক্ষ ওয়ার্কফোর্স হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বেসরকারি ও সরকারি বিনিয়োগের উপর জোর দিয়েছে সরকার। আমাদের লক্ষ্য প্রতিটি জেলায় একটি মেডিকেল কলেজ এবং প্রতিটি রাজ্যে কমপক্ষে একটি এইমস তৈরি করা।” এই সম্মেলনেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “সমগ্র বিশ্বের মধ্যে ভারতই একমাত্র দেশ, যে দেশ কখনও অন্য কোনও রাষ্ট্রকে আক্রমণ করেনি এবং অন্য কোনও দেশের এক ইঞ্চিও জমি দখল করেনি। আমরা চাইলে একাত্তরের যুদ্ধে তাঁদের জমি দখল করতে পারতাম। আমি সেই দেশের নাম নেব না।”হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top