News Flash

  • Home
  • Uncategorized
  • Ramnath Kovind: ৩-দিনের সফরে ঢাকায় পৌঁছলেন রাষ্ট্রপতি, সস্ত্রীক কোবিন্দকে বিশেষ সংবর্ধনা
Image

Ramnath Kovind: ৩-দিনের সফরে ঢাকায় পৌঁছলেন রাষ্ট্রপতি, সস্ত্রীক কোবিন্দকে বিশেষ সংবর্ধনা

ঢাকা ও নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান বেলা ১১.২০ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ভারতের রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপনে অংশ নিতেই ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণেই রামনাথ কোবিন্দ তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দ ঢাকায় এসেছেন। ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দু’জন সাংসদ, বিদেশ সচিব-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা রামনাথ কোবিন্দের সফরসঙ্গী। ঢাকায় পৌঁছলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সস্ত্রীক তাঁদের শুভেচ্ছা জানান। ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। তিন দিনের সফরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top