News Flash

  • Home
  • Uncategorized
  • India-Bangladesh: বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগরতলায় গুচ্ছ অনুষ্ঠানের আয়োজন
Image

India-Bangladesh: বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগরতলায় গুচ্ছ অনুষ্ঠানের আয়োজন

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি. স.) : মহান বিজয় দিবস। আগামী ১৬ ডিসেম্বর এই দিনটি বাংলাদেশে ঘটা করে পালিত হয়। এ উপলক্ষে ওইদিন আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশন অফিসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ-বিষয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সহকারী হাইকমিশনার বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের পাশাপাশি আগরতলায় অবস্থিত বাংলাদেশের সরকারি হাইকমিশনার অফিস মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এই উপলক্ষে ওইদিন সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের পর প্রথম পর্বেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের বাণী পাঠ করা হবে।
তিনি বলেন, অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে সকাল দশটায়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হবে। সাথে তিনি যোগ করেন, মহান বিজয় দিবস উপলক্ষে এই দিনটির প্রেক্ষাপট ও পটভূমিকা আলোচনা করা হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সহ অন্যান্যদের অবদান সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হবে।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তিনি বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য বাংলাদেশের সহকারী হাই কমিশনার সকলের প্রতি আবেদন জানিয়েছেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top