News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron : এবার অন্ধ্রপ্রদেশেও ধরা পড়ল প্রথম ওমিক্রন সংক্রমণ
Image

Omicron : এবার অন্ধ্রপ্রদেশেও ধরা পড়ল প্রথম ওমিক্রন সংক্রমণ

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) : ভারতে ধীরে ধীরে জাল বিস্তার করছে ওমিক্রন। ইতিমধ্যেই করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়্যান্টের জেরে লকডাউন জারি হয়েছে মুম্বইয়ে। এবার অন্ধ্রপ্রদেশেও ধরা পড়ল প্রথম ওমিক্রন সংক্রমণ। জানা গিয়েছে, আয়ারল্যান্ড থেকে ভারতে আসা ৩৪ বছরের এক ব্যক্তির দেহে থাবা বসিয়েছে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেন। চিন্তার বিষয় হল ওই ব্যক্তির দেহে করোনার কোনও উপসর্গ ছিল না। এদিকে চণ্ডীগড়েও ধরা পড়েছে ওমিক্রন।

জানা গিয়েছে, ৩৪ বছরের ওই ব্যক্তি আয়ারল্যান্ড থেকে মুম্বই হয়ে বিশাখাপত্তনমে ফিরেছিলেন। ২৭ নভেম্বর তাঁর করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই জিনোম পরীক্ষায় জন্য পাঠানো হয়। তখনই জানা যায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু, তাঁর শরীরে সেভাবে কোনও উপসর্গ নেই। এমনকী, ১১ ডিসেম্বর তাঁর পুনরায় করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট নেগেটিভ আসে। অর্থাৎ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য ছিল, ওমিক্রন সংক্রামক হলেও অত্যাধিক হানিকারক নয়। এই যুক্তি অনেকাংশে সত্যি প্রমাণিত হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের একাংশের।
এদিকে, চণ্ডীগড়েও এক ২০ বছরের যুবকের দেহে পাওয়া গিয়েছে ওমিক্রন। জানা গিয়েছে, ২২ নভেম্বর ইতালি থেকে ভারতে ফিরেছিলেন তিনি। ১ ডিসেম্বর তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ফাইজারের টিকার দু’টি ডোজ নিয়েছিলেন তিনি। রবিবার পুনরায় তাঁর করোনা টেস্ট করা হয়েছে এখনও অবশ্য রিপোর্ট হাতে আসেনি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top