News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি প্রার্থী সজল ঘোষকে নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর
Image

বিজেপি প্রার্থী সজল ঘোষকে নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স) : বিধানসভা ভোটের সময়ে প্রায় সমস্ত বিজেপি প্রার্থীকেই সিআইএসএফ নিরাপত্তাবলয় দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটের পর সমস্ত বিধায়কের জন্য সেই বন্দোবস্ত জারি ছিল। তারপর অবশ্য আস্তে আস্তে অনেকের কাছ থেকেই নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।

এবার কলকাতা পুরসভা ভোটে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষকেও সিআইএসএফ বলয় দিল কেন্দ্রীয় সরকার। পুরসভা ভোটে প্রার্থীকে এমন নিরাপত্তা নিঃসন্দেহে নজিরবিহীন। সজলের বাড়ির দুয়ারে এখন সারাক্ষণ বন্দুক হাতে জওয়ানরা পাহারায়। তিনি বেরোলেই তাঁকে ঘিরে থাকছে সিআইএসএফ।


যদিও সজল বলেছেন, এসব নিরাপত্তা আমার দরকার নেই। আমি সারাদিন মানুষের সঙ্গেই থাকি। তবে কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন রাজ্যের পুলিশ আমার উপর হামলা করতে পারে। তাই তাঁরা এই বন্দোবস্ত করেছেন।

সাম্প্রতিক সময়ে অনেকবার সজলের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে জোড়াবাগান থানার একটি মামলায় তাঁকে ধরতে যাওয়া নিয়ে যে কাণ্ড হয়েছিল, বিজেপি মনে করছে ফের এই হামলা হতে পারে প্রদীপ ঘোষের ছেলের উপর। তাই হয়তো আগাম সতর্কতা হিসেবেই এই বন্দোবস্ত করল কেন্দ্রীয় সরকার।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top