News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়া বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা তৃণমূলের পথে
Image

হাওড়া বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা তৃণমূলের পথে

কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স) : তৃণমূলে যোগ দিতে চলেছেন হাওড়া সদরের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা। গত মাসেই তাঁকে বহিষ্কার করেছিল দল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে শাস্তির মুখে পড়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে হাওড়া শরৎ সদনে তৃণমূলের একটি কর্মসূচি রয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, আজই সুরজিৎ যোগ দিতে পারেন তৃণমূলে। কিন্তু পরে জানা গিয়েছে, তিনি আজ যোগ দিচ্ছেন না।
সম্প্রতি নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন সুরজিৎ সাহা। তিনি শুভেন্দুর সততা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, উনি তো ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। ওঁকে নারদায় টাকা হাতে নিতে দেখা গিয়েছে। বিজেপির কোনও নেতাকে সেখানে টাকা নিতে দেখা যায়নি। ওঁকে প্রমাণ করতে হবে, উনি কত বড় সৎ। এই মন্তব্যের পরেই সুরজিৎ সাহাকে বহিষ্কার করে বিজেপি। ফের প্রকাশ্যে আসে গেরুয়া শিবিরের কোন্দল।

মাস দেড়েক আগে যখন পুরভোটের সাংগঠনিক কাজকর্ম বিজেপি শুরু করেছিল, তখন হাওড়া কর্পোরেশনের নির্বাচনী কমিটির মাথায় রাখা হয়েছিল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। তাঁকে সুরজিৎ সাহা মানতে চাননি। তা থেকেই বিতর্কের সূত্রপাত।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top