News Flash

  • Home
  • Uncategorized
  • Education : নামকরা সংস্থার মাধ্যমে বিদ্যালয়গুলিতে গুণগতমানের শিক্ষা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী
Image

Education : নামকরা সংস্থার মাধ্যমে বিদ্যালয়গুলিতে গুণগতমানের শিক্ষা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ রাজ্যের গ্রামীণ এলাকার বিভিন্ন বিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা শূণ্য বা অতি নগন্য সেই সব বিদ্যালয়ের সম্পদকে কাজে লাগিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর৷ এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার পরিচালনার সঙ্গে যুক্ত দেশের বিভিন্ন বিখ্যাত সংস্থাকে ঐ সমস্ত বিদ্যালয়গুলি পরিচালনা করার জন্য শিক্ষাদপ্তর আহ্বান জানিয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়েছেন৷


তিনি জানান, গত ২৬ অক্টোবর, ২০২১ তারিখে মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করে, যে সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতির হার শূণ্য বা অতি নগন্য সে সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোকে কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে গুণগতমানের শিক্ষা প্রদান করার উদ্যোগ নেবে শিক্ষা দপ্তর৷ তিনি জানান, রাজ্যে মোট ৪,২০০টি’র মতো বিদ্যালয় রয়েছে৷ এরমধ্যে ২,৬০০’র মতো বিদ্যালয় সরাসরি রাজ্য সরকার দ্বারা পরিচালিত এবং ১,৬৩০টি বিদ্যালয় এ ডি সি দ্বারা পরিচালিত৷ রাজ্য সরকার দ্বারা পরিচালিত বিদ্যালয়গুলির মধ্যে এমন ৩টি বিদ্যালয় রয়েছে যেখানে ছাত্রসংখ্যা শূণ্য, ৩টি বিদ্যালয়ে রয়েছে ১ জন ছাত্র, ১টি বিদ্যালয়ে রয়েছে ২ জন ছাত্র এবং ২টি বিদ্যালয়ে রয়েছে ৩ জন ছাত্রছাত্রী৷ সেরকম এডিসি পরিচালিত বিদ্যালয়গুলির মধ্যে এমন ৪টি বিদ্যালয় রয়েছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা শূণ্য, ২টি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ১ জন এবং ৪টি বিদ্যালয়ে রয়েছে ২ জন ছাত্রছাত্রী৷ দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা এরকম অবস্থায় ছিল৷ রাজ্য সরকার সেই বিদ্যালয়গুলিকে চালু করার চেষ্টা করছে৷ সেজন্য শিক্ষাদপ্তর সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন নামকরা শিক্ষা সংস্থার মাধ্যমে সেই বিদ্যালয়গুলি পরিচালনার মাধ্যমে গুণগতমানের শিক্ষা সম্পসারণ করা৷ তিনি জানান, রাজ্যের ছাত্রছাত্রীদের শিখনস্তরের উন্নয়ন ঘটাতে, গ্রামীণ এলাকায় সেন্টার অব এডুকেশনাল এি’লেন্স তৈরী করতে, শিখন পদ্ধতিতে নতুনত্ব আনতে, কম্পিউটার ও অ্যাক্টিভিটি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু ইত্যাদির জন্য বিভিন্ন শিক্ষা সংস্থাকে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে আহ্বান জানানো হয়েছে৷ এক্ষেত্রে শিক্ষা সংস্থাগুলিকে দেশের অন্তত ২টি সি বি এস ই অনুমোদিত বিদ্যালয়ে ১৫০০ মতো ছাত্রছাত্রীদের পড়াশুনা পরিচালনা করার যোগ্যতা থাকতে হবে অথবা ১টি বিদ্যালয় হলে কমপক্ষে ১০০০ ছাত্রছাত্রী হতে হবে এবং দ্বাদশ মান পরীক্ষায় ছাত্রছাত্রীদের পর পর ৩ বছর গড়ে ৮৫ শতাংশ মার্কস থাকতে হবে৷ সেই সমস্ত সংস্থাগুলিকে রাজ্য সরকার জমি লীজ দেওয়ার ক্ষেত্রে ৭৫ শতাংশ ডিসকাউন্ট দেবে৷ অনুরূপভাবে কোন সংস্থার পরিচালিত বিদ্যালয়ে দ্বাদশমান পরীক্ষায় ছাত্রছাত্রীদের গড় নম্বর ৮০-৮৪ শতাংশ হলে ৫০ শতাংশ ডিসকাউন্ট এবং ৭৫-৮০ শতাংশ হলে ৪০ শতাংশ ডিসকাউন্ট দেবে রাজ্য সরকার৷ রাজ্যের মুখ্য সচিবের নেত’ত্বে ইনভেস্টমেন্ট ফেসিলিটেশান কমিটি বিভিন্ন দিকগুলি পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দিলেই রাজ্য সরকার সেই শিক্ষা সংস্থাকে সরকারি সম্পদ বা জমি লিজে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে৷


শিক্ষামন্ত্রী জানান, ছাত্রছাত্রীর স্বল্পতার দরুণ যে সমস্ত বিদ্যালগুলি শিক্ষা সংস্থার হাতে পরিচালনায় দায়িত্ব তুলে দেওয়া হবে সেই বিদ্যালয়গুলি বর্তমান ছাত্রছাত্রীদের বই, পোশাক সহ পড়াশুনা ব্যবস্থা রাজ্য সরকার বহন করবে৷ পাশাপাশি ঐ বিদ্যালয়গুলিতে ভর্তির ক্ষেত্রে ২৫ শতাংশ আসন গরিব ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে৷ রাজ্য সরকার সেই সমস্ত গরিব ছাত্রছাত্রীদের বই, পোশাক ও পড়াশুনার ব্যয়ভার গ্রহন করবে৷ গ্রামা’লের ছাত্রছাত্রীদের মধ্যে গুনগত মানের শিক্ষা আরো বেশী করে প্রসারের জন্যই শিক্ষাদপ্তর এই পলিসি গ্রহন করেছে৷ তিনি জানান, গত কয়েকদিন ধরে রাজ্যের ছো- একটা অংশ এই সত্য বিষয়টিকে লুকিয়ে রেখে অসত্য তথ্য প্রকাশ করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে৷ রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগকে ভুল ব্যাখ্যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় সর্বনাশ ডেকে না আনার জন্য শিক্ষামন্ত্রী আহ্বান জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনী চন্দ্রান উপস্থিত ছিলেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top