News Flash

  • Home
  • Uncategorized
  • Dissatisfaction : মোবাইল টাওয়ার বসানোকে ঘিরে জনমনে চরম অসন্তোষ
Image

Dissatisfaction : মোবাইল টাওয়ার বসানোকে ঘিরে জনমনে চরম অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত এলাকায় মোবাইল টাওয়ার বসানোর উদ্যোগে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা৷টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকা অমান্য করে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় মোবাইল টাওয়ার বসানোর উদ্যোগ নেওয়ায় কৈলাশহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে৷ এ নিয়ে এলাকাবাসী এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের তরফে পৃথক পৃথকভাবে জেলাশাসকের নিকট অভিযোগ জানানো হয়েছে৷


কিন্তু তারপরও টাওয়ার বসানোর কাজ জোরকদমেই চলছে৷ প্রাপ্ত তথ্যে জানা যায় এলাকার রাজা মিয়া নামক এক ব্যক্তির বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকা মোতাবেক সুকল, হাসপাতাল, আবাসিক এলাকা, আন্তর্জাতিক সীমানা ইত্যাদি এলাকায় মোবাইল টাওয়ার বসাতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়৷


জেলাশাসক অফিসের সার্ভেয়ার আব্দুল কাইয়ুম এর সাথে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান৷ ওয়ার্ল হেলথ অর্গানাইজেশন এর তরফে মোবাইল টাওয়ারের রেডিয়েশন এর ফলে মানব দেহে কি কি প্রতিক্রিয়া হতে পারে এর স্পষ্ট নির্দেশনা না থাকলেও এই ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে প্রায় চৌদ্দটি মারণ রোগের সম্ভাবনা থাকে যা এলাকাবাসীর তরফে জেলাশাসকে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করে এ ব্যাপারে জেলা শাসকের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে৷

কিন্তু তারপরও লক্ষ্মীপুর এলাকায় অঙ্গনওয়াড়ি সুকল থেকে মাত্র ৮ থেকে ১০ মিটার দূরত্বে এবং প্রায় ২৫ মিটারের মধ্যে থাকা লক্ষ্মীপুর উপস্বাস্থ্য কেন্দ্র, পঞ্চায়েত অফিস, লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি সরকারি প্রতিষ্ঠানের পাশে টাওয়ার নির্মাণের কাজ চলছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের সাথে কোন রকম আলোচনা ছাড়াই৷ সবচেয়ে বড় উদ্যোগের বিষয়, টাওয়ার বসানোর স্থান থেকে আন্তর্জাতিক সীমানার আকাশ দূরত্ব ১০০ মিটারেরও কম, কিন্তু তা সত্ত্বেও কিভাবে এলাকার তথা দেশের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে একটা মোবাইল কোম্পানি তাদের টাওয়ার বসানোর উদ্যোগ নিতে পারে এরকম একটা স্পর্শকাতর এলাকায় এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এলাকাবাসীর দাবি মোবাইল টাওয়ার বসানোর স্থান পরিবর্তন করতে হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top