News Flash

  • Home
  • Uncategorized
  • Students blocked : চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সামনে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
Image

Students blocked : চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সামনে পথ অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। নবম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষার নম্বর সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে শনিবার চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সামনে পথ অবরোধ করেন ছাত্রছাত্রীরা।নবম এবং একাদশ শ্রেণিতে পূর্ব ঘোষণা অনুযায়ী 40 নম্বরেই পরীক্ষা হতে হবে। এই দাবিতে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনা শনিবার সকাল সাড়ে 11 টায় চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সামনে আগরতলা সাবরুম ৮ নং জাতীয় সড়কে। চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অভিযোগ আজকে থেকে স্কুলে ৮০ নম্বরের যে পরীক্ষা শুরু হয়েছে সেই পরীক্ষা তারা দেবে না। কারণ অনেক আগে থেকেই তাদেরকে বলা হয়েছিল পরীক্ষা হবে 40 নম্বরের এবং প্রশ্নের মান থাকবে 1 থেকে 2 নম্বরের। কিন্তু হঠাৎ করে 1 ডিসেম্বর ছাত্র-ছাত্রীদেরকে জানানো হয় তাদের পরীক্ষা হবে ৮০ নম্বরের। আজ থেকেই শুরু হবার কথা তাদের পরীক্ষা।

শনিবার দিন স্কুলে এসে সমস্ত ছাত্র-ছাত্রী একত্রিত হয় এবং তাদের মধ্যে আলোচনা করে স্থির হয়েছে ৮০ নম্বরের পরীক্ষা তারা দেবে না। তাদেরকে 80 নম্বরের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কেন নিচে দেওয়া হলো না সে প্রশ্ন তুলেছে তারা।তাই তারা পরীক্ষা দেবো না। স্কুলে এসে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করে স্কুলের সামনে জাতীয় সড়কে বসে পড়ে। দুই দিক থেকে শত শত গাড়ি এবং যানবাহন এবং এম্বুলেন্স আটকা পড়ে যায়।জনদুর্ভোগ সৃষ্টি হয় দশ থেকে পনেরো মিনিটের জন্য। স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা সুদ্দিতা দেববর্মা তখন নিজের রুমে বসে কাজ করছিলেন। হঠাৎ করে জাতীয় সড়কে চিৎকার আওয়াজ শুনে দৌড়ে চলে আসেন স্কুলের বাইরে এবং ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে স্কুলের বাউন্ডারির মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে দেন। এরপরেও ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড় থাকে। অনেকক্ষণ যাবৎ স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সবাই মিলে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে আয়ত্তে এনেছেন। তবে এলাকার শিক্ষানুরাগী মহলের বক্তব্য ছাত্র-ছাত্রীরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছিল।যদিও জাতীয় সড়ক অবরোধ তাদের ঠিক হয়নি। অল্প সময়ের জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে অশ্ব ডিম্ব প্রসব করে গেছে। কিছুই পাননি। পরীক্ষার নম্বরের দাবিতে ছাত্র ছাত্রীদের জাতীয় সড়ক অবরোধের খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top