News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় পুর নির্বাচন : গণনা বয়কটের সিদ্ধান্ত সিপিএমের
Image

ত্রিপুরায় পুর নির্বাচন : গণনা বয়কটের সিদ্ধান্ত সিপিএমের

আগরতলা, ২৭ নভেম্বর (হি. স.) : গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম৷ আগরতলা পুর নিগম সহ পাঁচটি পুর সংস্থায় পুণ:ভোটের দাবি জানিয়েছিল বামেরা৷ সেখানেই গণনায় অংশ নেবে না সিপিএম৷ আজ এ-কথা সাফ জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷ তাঁর বক্তব্য, নির্বাচনে গণ হারে রিগিং, ছাপ্পা ভোট হয়েছে৷ সাথে বড় মাত্রায় সন্ত্রাস দেখেছে ত্রিপুরাবাসী৷ এই পরিস্থিতিতে গণনা বয়কটের সিদ্ধান্ত নেওয়া ছাড়া অন্য পথ খোলা ছিল না সিপিমের৷


এদিন তিনি বলেন, নির্বাচনের পরেই সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের বিরোধিতায় পুন:ভোটের দাবি তুলেছিল বামেরা৷ আগরতলা পুর নিগম, বিলোনিয়া পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ এবং মেলাঘর পুর পরিষদে ভোট বাতিল করে পুন:ভোটের দাবি জানানো হয়েছে৷ কিন্ত, এই দাবি পূরণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না৷ এছাড়াও পাঁচটি আসনে পুন:ভোটের দাবি জানানো হয়েছে৷ ওই দাবি পূরণ আদৌ হবে বলে মনে হচ্ছে না৷ কারণ, নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে৷


তিনি বলেন, নির্বাচনে সন্ত্রাস দেখেছে রাজ্যবাসী৷ গণনা-তেও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না৷ তাই, সিপিএম গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে৷ প্রসঙ্গত, আগামীকাল সকাল ৮টা থেকে ১৩টি গণনা কেন্দ্রে পুর ভোটের গণনা শুরু হবে৷ গণনা কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ সিপিএম এবং বামফ্রন্ট পৃথকভাবে নির্বাচন কমিশনের কাছে গণনা কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top