News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় রাত পোহালেই গণনা, প্রস্তুতি চূড়ান্ত
Image

ত্রিপুরায় রাত পোহালেই গণনা, প্রস্তুতি চূড়ান্ত

আগরতলা, ২৭ নভেম্বর (হি. স.) : আর মাত্র কয়েক ঘন্টা৷ ত্রিপুরায় পুর নির্বাচনের গণনা হবে সকাল ৮টা থেকে৷ চলবে বিকেল চারটা পর্যন্ত৷ ১৩টি গণনা কেন্দ্রকে ঘিরে সকাল থেকেই কৌতুহল থাকবে চরমে৷ বিরোধীরা গণনা নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন৷ কারণ তাঁরা মনে করছেন, পর্যাপ্ত নিরাপত্তা সত্ত্বেও গণনা কেন্দ্রে কারচুপি হবেই৷


ত্রিপুরায় পুর নির্বাচনে বিজেপি, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ ২২২টি আসনে মোট ৭৮৫ জন প্রার্থীর ভাগ্য ইভিমের বাক্সে বন্দী রয়েছে৷ আগরতলা পুর নিগম সহ ১৪টি পুর ও নগর সংস্থায় নির্বাচন হয়েছে৷ নির্বাচনে ভোটের হার ছিল ৮১.৫৪ শতাংশ৷ বিজেপি ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে৷ কিন্ত, সিপিএম ও তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে৷


আজ সকাল থেকেই গণনার শেষ মুহুর্তের প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে৷ নিজ নিজ গণনা কেন্দ্রে জেলা ও মহকুমা প্রশাসন পুলিশকে সাথে নিয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছে৷ ইতিমধ্যে, সমস্ত গণনা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের ভেতরে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ সেখানে আইন অমান্য হলে কঠোর আইনি প্রদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে৷


আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে গণনা কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন৷ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ আগামীকাল গণনা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য প্রস্তুতি চূড়ান্ত৷ পশ্চিম জেলা পুলিশ মানিক দাস বলেন, গণনা কেন্দ্রে এবং তার আশেপাশে নিরাপত্তায় কোন খামতি রাখা হয়নি৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ পর্যাপ্ত পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top