News Flash

  • Home
  • Uncategorized
  • গণতান্ত্রিক উন্নয়নের কাহিনি রচনা করে বিশ্বকে স্তম্ভিত করেছে ভারত : রাষ্ট্রপতি
Image

গণতান্ত্রিক উন্নয়নের কাহিনি রচনা করে বিশ্বকে স্তম্ভিত করেছে ভারত : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): প্রায় সাত দশকের স্বল্প ব্যবধানেই ভারতীয় জনগণ গণতান্ত্রিক উন্নয়নের বিস্ময়কর কাহিনি রচনা করে সমগ্র বিশ্বকে স্তম্ভিত করেছে। বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির বিশ্বাস, ভারতের এই উন্নয়ন যাত্রা সংবিধানের শক্তিতেই এগিয়ে চলেছে। শুক্রবার সংবিধান দিবস উপলক্ষ্যে সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “৭২ বছর আগে সংসদের এই সেন্ট্রাল হলেই আমাদের সংবিধান প্রণেতারা স্বাধীন ভারতের উজ্জ্বল ভবিষ্যতের দলিল অর্থাৎ আমাদের সংবিধানকে অঙ্গীকার করেছিলেন এবং ভারতীয় জনগণের জন্য তা সমর্পিত করেছিলেন।” রাষ্ট্রপতি বলেছেন, “প্রায় সাত দশকের স্বল্প ব্যবধানেই ভারতীয় জনগণ গণতান্ত্রিক উন্নয়নের এমন এক বিস্ময়কর কাহিনি রচনা করেছে যা সমগ্র বিশ্বকে স্তম্ভিত করেছে। আমি বিশ্বাস করি, ভারতের এই উন্নয়ন যাত্রা আমাদের সংবিধানের শক্তিতেই এগিয়ে চলেছে।” মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমাদের দেশে প্রথম দিকে মহিলাদের শুধুমাত্র ভোটাধিকারই দেওয়া হয়নি, অনেক মহিলা গণপরিষদের সদস্যও ছিলেন এবং সংবিধান প্রণয়নে তাঁরা অভূতপূর্ব অবদান রেখেছেন।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top